শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্রেণির ছাত্র

১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM
আটক হওয়া শিক্ষার্থী

আটক হওয়া শিক্ষার্থী © সংগৃহীত

বগুড়ায় শারীরিক শিক্ষা বিষয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে।

বিদ্যালয়ে অতিরিক্ত দুষ্টুমি করায় শিক্ষার্থী রিয়াদকে সতর্ক করেছিলেন শিক্ষক আবু রায়হান। একই সঙ্গে তার অভিভাবককে বিদ্যালয়ে নিয়ে আসতে বলেছিলেন তিনি। এর জের ধরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে।

লাঠির আঘাতে শিক্ষক আবু রায়হানের থুতনি কেটে যায়। এতে তার থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার ঘাড়েও গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬