বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার

১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ PM
স্কুল ছাত্রীদের সাইকেল হস্তান্তর অনুষ্ঠান

স্কুল ছাত্রীদের সাইকেল হস্তান্তর অনুষ্ঠান © সংগৃহীত

বিদ্যালয়ে যাতায়াত সহজ করা ও নারীশিক্ষা প্রসারে বগুড়ার বিভিন্ন উপজেলার ছাত্রীদের মাঝে ১৫০টি বাইসাইকেল বিতরণ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

আজ বুধবার (১৪ অক্টোবর) ব্যাংকটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘স্কুল যেতে দূরত্ব যেন বাধা না হয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। এ ছাড়া এমটিবির সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিবির বগুড়ার রিজিওনাল ম্যানেজার ও ব্যবস্থাপক কুদরত ই খোদা মো. সামিউল করিম।

আয়োজকেরা জানান, ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, যাতায়াতের ভোগান্তি কমানো এবং নারীশিক্ষার প্রসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ধাপে…
  • ১৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষার কেন্দ্র তাল…
  • ১৪ অক্টোবর ২০২৬