সরকারি শাহ সুলতান কলেজে নতুন করে ৪ বিষয়ে মাস্টার্স চালুর অনুমোদন

১৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ PM
সরকারি শাহ সুলতান কলেজ

সরকারি শাহ সুলতান কলেজ © টিডিসি ফটো

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি শাহ সুলতান কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ৪টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর লক্ষ্যে অধিভুক্তি সংক্রান্ত অনুমোদন প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সাথে নির্ধারিত অধিভুক্তি ফি দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির ৮৭তম সভার সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সরকারি শাহ সুলতান কলেজে নতুন শিক্ষাবর্ষে ৪টি বিষয়ে মাস্টার্স ফাইনাল কোর্সের অধিভুক্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

চালু হওয়া বিষয়সমূহ হলো হিসাববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, দর্শন এবং উদ্ভিদবিজ্ঞান। 

অধিভুক্তি সংক্রান্ত সংশোধিত রেজুলেশন-২০১৯ অনুযায়ী ৪টি বিষয়ের জন্য প্রতি বিষয়ে ২৫ হাজার টাকা হারে সর্বমোট ১ লাখ টাকা ‘সোনালী সেবা’র মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে অধিভুক্তি কার্যকর হবে।

এই বিষয়ে সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা বলেন, ‘ডিগ্রি ও অনার্স শেষ করে অনেক সময় দূরের কোনো বিশ্ববিদ্যালয়ে বা অন্য জেলায় গিয়ে মাস্টার্স করা আমাদের অনেকের জন্যই কষ্টসাধ্য ছিল। যা বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এমপি ও কলেজের স্যারদের সার্বিক প্রচেষ্টায় সরকারি শাহ সুলতান কলেজেই এখন সম্ভব হবে। হিসাববিজ্ঞান, ভূগোল, দর্শন ও উদ্ভিদবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মাস্টার্স করার সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আমাদের প্রিয় শিক্ষকমণ্ডলীর প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সরকারি শাহ্ সুলতান কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিনের প্রতীক্ষার পর আমাদের বিভাগে মাস্টার্স ফাইনাল কোর্স চালুর অনুমোদন পাওয়া সত্যিই এক আনন্দের সংবাদ। এতে করে বগুড়া ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হলো। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও কলেজ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানেই মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারবে।’

ট্যাগ: বগুড়া
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬