আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ ছাত্রলীগের

১৮ আগস্ট ২০২১, ০৯:৫৯ PM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ফটো

ফেসবুকের স্ট্যাটাসের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ। বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন।

এ বিষয়ে ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত বলেন, ছাত্রলীগের আইন সেলের সহায়তায় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন শাহবাগ থানায় অভিযোগ আকারে মামলার আবেদন করেন। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, নিয়মিত মামলার আবেদন হিসেবে এটি গ্রহণ করা হয়েছে। সাইবার সেলে পাঠানো হবে। তাদের পর্যবেক্ষণের পর মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আফগানিস্তান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে তার একটি ফেসবুক স্ট্যাটাসের জেরে আজ বুধবার বিকেলে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এর আগে অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে গণধোলাইয়ের হুমকি দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬