পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার

‘১৬ বছরের উর্দ্ধের কেউ নিখোঁজ হলে সিটিটিসিকে জানান’

১৮ আগস্ট ২০২১, ০৭:৫৪ PM
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম © ফাইল ফটো

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘ষোল বছরের উর্ব্ধে কোন ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে, এ সংক্রান্তে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে আপনারা জানাবেন।’

আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইন-শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।’

আজকের অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর পুলিশ ২০২১ সালের জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মোহা. শফিকুল ইসলাম।

ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬