ক্যাডেট কলেজগুলোর লোগো © টিডিসি সম্পাদিত
দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে ক্যাডেট ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
প্রার্থীদের ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীর ন্যূনতম উচ্চতা হতে হবে ৪ ফুট ৮ ইঞ্চি। প্রার্থী ও তার বাবা-মাকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৬৫, গণিতে ৭০, বাংলায় ৬৫ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরসহ মোট ২২০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী এবং নির্ধারিত শারীরিক ও স্বাস্থ্যগত যোগ্যতা পূরণে ব্যর্থ প্রার্থীরা ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
বিস্তারিত দেখুন এখানে
