ঢাবির ৮৩১ কোটি টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদন

২১ জুন ২০২১, ০৭:৩০ PM

© ফাইল ফটো

আসন্ন ২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

আজ সোমবার (২১ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন। আলোচনার পর সিন্ডিকেট এ বাজেট অনুমোদন দেয়। আগামী ২৪ জুন সিনেটে আলোচনার পর এ বাজেট চূড়ান্ত হবে।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২২ অর্থ বছরের ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট আগামী ২৪ জুন অনুষ্ঠেয় সিনেট সভায় উপস্থাপনের অনুমোদনের জন্য সিন্ডিকেট সভায় পেশ করেন। সভায় এই বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং এই বাজেট সিনেটের বার্ষিক অধিবেশনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬