আধুনিক-পরিবেশবান্ধব টিএসসি ভবন নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৫ মে ২০২১, ০৮:২৩ PM
টিএসসির নকশা

টিএসসির নকশা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আধুনিক ও পরিবেশবান্ধব ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৫ মে) গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি এ নির্দেশ দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা শেষে এই নির্দেশ দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬