বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সম্পাদক হলেন রাবি অধ্যাপক মিলন

২১ এপ্রিল ২০২১, ০৪:৩৬ PM
অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান মিলন

অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান মিলন © টিডিসি ফটো

বাংলাদেশের হিসাবরক্ষণ বিষয়ক একাডেমিক ও পেশাজীবী ব্যক্তিত্বদের সংগঠন ‘বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান মিলন।

নব গঠিত এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম হারুনুর রশিদকে সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেছে সংগঠনটি। আজ বুধবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি জানানো হয়।

১৪ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিকী, আইসিএবির সাবেক সভাপতি এ এফ নেসারউদ্দিন, অধ্যাপক ড. সুলতান আহমেদ, মোহাম্মদ সানাউল্লাহ।

এছাড়া কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক মুজাফ্ফর আহমেদ, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. অরবিন্দ সাহা, কার্যনির্বাহী সদস্য- অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ, স্বদেশ রঞ্জন সাহা, মো. সামসুল আলম মল্লিক।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬