সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবির প্রাক্তন ছাত্রীর

১৪ জানুয়ারি ২০২১, ১১:৫৮ AM
রাবির সমাবর্তনে সহপাঠীদের সঙ্গে ফটোসেশনে ইতি

রাবির সমাবর্তনে সহপাঠীদের সঙ্গে ফটোসেশনে ইতি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সাবেক ছাত্রী মৌসুমী আক্তার ইতি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

জানা যায়, রাবির ২০১০-১১ সেশনের এই শিক্ষার্থী বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসম্ভবা ছিলেন বলে তার সহপাঠীরা জানিয়েছেন। ইতির বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এদিকে, ইতির অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার সহপাঠীরা। 

নূরী সুলতানা নামে তার বিভাগের এক সহপাঠী লিখেছেন, ‘বান্ধবী ইতির চলে যাওয়া মন থেকে মানতেই পারছি না। সমাজকর্ম বিভাগের ২০১০-১১ সেশনের ১১০ জনের মধ্যে একজন হারিয়ে গেলো। ওপারে ভালো থাকিস।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রীর সঙ্গে অনৈতিকতার অভিযোগ প্রমাণিত, সেই কলেজ শিক্ষককে …
  • ২০ আগস্ট ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬