দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন

২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ PM
স্থানীয় সরকার মন্ত্রণালয়

স্থানীয় সরকার মন্ত্রণালয় © সংগৃহীত

দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) পদে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহে এ এস এম মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম, পাবনায় মো. পুবন আখতার, নড়াইলে পলক কুমার মণ্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, খুলনায় মো. নবীরুল ইসলাম এবং বাগেরহাটে সামছুদ্দিন মুন্নাকে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নীলফামারীতে মো. আব্দুল হালিম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী এবং পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেনকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950