মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে প্রাণ গেল ঢাবি ছাত্রের

১২ জানুয়ারি ২০২১, ০৩:১৪ PM

© টিডিসি ফটো

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোশতাক আহমেদ নয়ন (৩০)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নয়ন শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাতে ব্যক্তিগত কাজে নয়ন মোটরসাইকেলে করে উপজেলা সদর বাজারে যান। সেখান থেকে ফেরার পথে উপজেলার সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার সহপাঠীরা। নূরে আলম পিন্টু নামে তার এক সহপাঠী ফেসবুকে শোক জানিয়ে লিখেছেন, “দিন শেষে এমন একটা সংবাদ শুনতে হবে কল্পনাও করিনি। আমার জহুরুল হক হলের বন্ধু মোস্তাক বাইক দুর্ঘটনায় মারা গেছে। কয়েক মাস আগেও ক্যাম্পাসের হাকিম চত্বরে কতক্ষণ আড্ডা দিলাম। সে দেশের বাইরে থাকত। জানি না আমাদের হলের ব্যাচমেট কয়েকজন এভাবে আগে আগে কেন চলে গেল। কিসের এত তাড়া তোদের।”

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬