কর্মবিরতিতে চবি কর্মচারী ইউনিয়ন, তিন দফা দাবি

২১ ডিসেম্বর ২০২০, ০৫:৩৮ PM

© ফাইল ফটো

অধিকাল ভাতা পুনরায় চালুসহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্মচারী ইউনিয়ন।

চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই বলেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে পদোন্নতি, চারটি উচ্চতর গ্রেড বহাল ও অধিকাল ভাতা অর্থাৎ নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়কাল পর্যন্ত দায়িত্বরত থাকার নিয়ম পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর মানববন্ধন করেছি আমরা। চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের তিন দফা দাবির কোনো সুরাহা না করায় ২২, ২৩ এবং ২৪ ডিসেম্বর দুই ঘণ্টা করে (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি পালন করবো।

মো. আব্দুল হাই বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এ সময় সব কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত থাকবেন।

ট্যাগ: চবি
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় চলে যাওয়া সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন আম…
  • ২০ আগস্ট ২০২৬