ঢাবি ক্যাম্পাস থেকে ফের নবজাতকের মরদেহ উদ্ধার

০৯ ডিসেম্বর ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্প সংলগ্ন কেচি গেটের সঙ্গে লাগানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত অবস্থায় নবজাতককে কে বা কারা ওই স্থানে রেখে গেছে তা পুলিশ এখনো জানতে পারেনি।

আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বিকেলে খবর পেয়ে শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্পের কেচি গেটের নিচ থেকে মেয়ে নবজাতকের মরদেহটি পাওয়া যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬