ঢাবি ক্যাম্পাস থেকে ফের নবজাতকের মরদেহ উদ্ধার

০৯ ডিসেম্বর ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্প সংলগ্ন কেচি গেটের সঙ্গে লাগানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত অবস্থায় নবজাতককে কে বা কারা ওই স্থানে রেখে গেছে তা পুলিশ এখনো জানতে পারেনি।

আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আল মোমেন জানান, বিকেলে খবর পেয়ে শহীদুল্লাহ হলের পেছনে পানির পাম্পের কেচি গেটের নিচ থেকে মেয়ে নবজাতকের মরদেহটি পাওয়া যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। তার আগে গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

হবিগঞ্জে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
  • ২১ অক্টোবর ২০২৬
ইশরাকের অভিজ্ঞতা কম, রাজনীতিতে এসেছে পোষ্য কোটায়
  • ২১ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পোশাক কারখানায় অন্তঃসত্ত্বার মৃত্যু, সহকর্মীদের ব…
  • ২১ অক্টোবর ২০২৬
দল নির্বাচন নিয়ে ইমরুল কায়েসের ক্ষোভ
  • ২১ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে আকস্মিকভাবে বন্ধ শত শত ওয়েবসাইট, ঝুঁকিতে বাংলাদেশও
  • ২১ অক্টোবর ২০২৬