মুখে কালো কাপড় বেধে রাবি সাংবাদিকদের প্রতিবাদ

০২ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ PM

© টিডিসি ফটো

সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।

আজ বুধবার(২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাশ বাংলাদেশ’ চত্বরে তারা এই সমাবেশ করেন।

সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকরা মর্তুজা নুরের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ অভিযোগ এবং রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পীর বিরুদ্ধে ২০১৫ সালে করা আইসিটি আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান।

এই কর্মসূচিতে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রাহমান, রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলম, রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ পরিবেশন ও মানহানির’ অভিযোগ এনে মতিহার থানায় এই অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রভাষক রুনা লায়লা।

তার এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে পরদিন মানববন্ধন কর্মসূচি করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং অভিযোগ প্রত্যাহারের দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম দেন তারা অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন এই সাংবাদিকগণ।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬