জাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি ছাত্রলীগের

০২ ডিসেম্বর ২০২০, ০৮:৪০ AM
জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

জাবিতে ছাত্রলীগের বিক্ষোভ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার জাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের কাছে দেয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

স্মারকলিপিতে ভাস্কর্য নির্মাণের জন্য দ্রুত স্থান নির্ধারণের পাশাপাশি ভাস্কর্য নিয়ে চলমান ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান সুস্পষ্ট করারও দাবি জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে সমাবেশ করেন জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে জাবি ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক এম মাইনুল হোসাইন রাজন বলেন, সম্প্রতি মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ভুল তথ্য ও ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা চালায়। আমরা এই অপতৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি। এই অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে কঠোরভাবে দমন করতে আমরা প্রস্তুত।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬