অধ্যাপক রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

০১ ডিসেম্বর ২০২০, ০২:১৬ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী ছিলেন, একজন স্বনামধন্য ইতিহাসবিদ ও গবেষক। তিনি ইতিহাস বিষয়ে মৌলিক গ্রন্থসহ বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে প্রকাশিতব্য ‘History of Dhaka University’ শীর্ষক গ্রন্থের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন অসাধারণ গুণী ব্যক্তি। বাংলাদেশে ইতিহাস চর্চা, প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. রতন লাল চক্রবর্ত্তী আজ ১ ডিসেম্বর ২০২০ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩-২০তম গ্রেডের শূন্যপদে দ্র…
  • ২০ আগস্ট ২০২৬
ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬