জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০১ ডিসেম্বর ২০২০, ১০:৩০ AM
জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  ‘জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ করার প্রতিবাদে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনঃবহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার(১ ডিসেম্বর) সকাল ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, মানুষের সারাজীবনের কৃতকর্ম ভালো না খারাপ তা জানার জন্য বেশি দুর যেতে হবে না। অতীতে কার জানাযায় কতজন মানুষ হয়েছে তা দেখলেই তরুন ছাত্রসমাজ জানতে পারবে কার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। শুধুমাত্র নাম পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের, সহ-সভাপতি ইব্রাহিম খলীল বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাগর, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ, ছাত্রদল সেলিম রেজা, শহীদুল সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, শেখ মজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রদলনেতা জুয়েল আহম্মেদ তালুকদার, হারেস ফরহাদ, নাইমুল হাসান কৌশিক, আমিন আল-রাজি, মোঃ হাসান, দেওয়ান আলাউদ্দিন, মমিনুর রহমান লাজু, রাজন মিয়া রাজুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত থাকলে আটকে যাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদ…
  • ২০ আগস্ট ২০২৬