জামিনে মুক্ত রাবি সাংবাদিক বাপ্পী

৩০ নভেম্বর ২০২০, ০৭:৪৭ PM
মানিক রাইহান বাপ্পী

মানিক রাইহান বাপ্পী © টিডিসি ফটো

গ্রেফতারের ১৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী। আজ সোমবার জামিন আদেশ কারাগারে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে সন্ধ্যায় মুক্তি পান তিনি।

এর আগে গত ২৬ নভেম্বর ঢাকাস্থ সাইবার ট্রাইবুনাল আদালত এ সাংবাদিকের জামিন মঞ্জুর করেন। সাংবাদিকের আইনজীবী শেখ আলি আহমেদ খোকনের করা জামিন আবেদন শোনানির পর আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন ট্রাইবুনাল আদালতের বিচারক আল শামস জগলুল।

সাংবাদিক বাপ্পী গত ১৩ নভেম্বর তথ্য প্রযুক্তি আইনে করা এক মামলায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়ি হতে গ্রেফতার হন। সংবাদ প্রকাশের জেরে ২০১৫ সালে এ মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজি জাহিদুর রহমান। মামলায় দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলীসহ আরো পাঁচ সাংবাদিককে আসামী করা হয়।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬