উন্নয়নের রোল মডেলকে শক্তিশালী করতে কাজ করছে ঢাবি: উপাচার্য

৩০ নভেম্বর ২০২০, ১১:০০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

বিজয় মাস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একইসাথে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ সোমবার (৩০ নভেম্বর) এক বাণীতে উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্ম হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নের এই রোল মডেলকে আরও শক্তিশালী, জ্ঞান-নির্ভর, মূল্যবোধসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াসে সরকারের সাথে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’

উপাচার্য আরও বলেন, ‘প্রতি বছর বিজয়ের মাসের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার বিজয় র‌্যালিসহ নানাবিধ কর্মসূচি পালন করে থাকে। এবছর বৈশ্বিক করোনা মহামারীর কারণে এসব কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না।’

এসময় মহান মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া মহান বিজয় মাসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলের অনাবিল সুখ, শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

হাসপাতাল-স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩-২০তম গ্রেডের শূন্যপদে দ্র…
  • ২০ আগস্ট ২০২৬
ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬