করোনামুক্ত হলেন অধ্যাপক আসিফ নজরুল

২৯ নভেম্বর ২০২০, ১২:১২ PM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৭ নভেম্বর ফেসবুক পেজে অপর একটি স্ট্যাটাসে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

করোনামুক্ত হওয়ার কথা জানিয়ে আসিফ নজরুল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার করোনা নেগেটিভ এসেছে আজকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দোয়া, প্রার্থনা ও শুভ কামনার জন্য। আল্লাহর কাছে দোয়া করি, যারা এখনো ভুগছেন তারা যেন সেরে ওঠেন তাড়াতাড়ি। এই অতিমারি থেকে যেন মুক্তি ঘটে আমাদের মানবজাতির।’

এর আগে করোনায় আক্রান্ত হওয়া খবর জানিয়ে তিনি ফেসবুক পেজে লেখেন, কয়েকদিন তার শরীরে জ্বর ছিল। এরপর করোনা টেস্ট করে তিনি জানতে পারেন তার করোনা পজিটিভ হয়েছেন। এসময় করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত থাকলে আটকে যাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদ…
  • ২০ আগস্ট ২০২৬