ঢাবির সাবেক অধ্যাপক হাসনা বেগম করোনায় আক্রান্ত

২৭ নভেম্বর ২০২০, ০৯:৩৬ AM
অধ্যাপক হাসনা বেগম

অধ্যাপক হাসনা বেগম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক অধ্যাপক হাসনা বেগম করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ফুসফুস আক্রান্তের কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে তার তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে আছেন বলে দর্শন বিভাগ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, অধ্যাপক হাসনা বেগম শিক্ষকতাকে ছাপিয়ে একজন বড় মাপেরও দার্শনিক। দেশে নারীর উচ্চশিক্ষার একজন অন্যতম পথিকৃত তিনি।

অধ্যাপক হাসনা বেগমের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান এবং ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. হারুন রশীদ বলেন, তিনি ফুসফুস আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। তবে করোনার বিষয়টি জানা ছিলো না।

ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত থাকলে আটকে যাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদ…
  • ২০ আগস্ট ২০২৬