রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ বন্ধের আহবান

২৬ নভেম্বর ২০২০, ০৬:১২ PM
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের দুর্নীতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাবিতে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বর্তমান প্রশাসনকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাদের অপসারণের দাবি জানান শিক্ষকরা।

দুর্নীতিবিরোধী শিক্ষকদের পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম লিখিত বক্তব্যে ইউজিসির সুপারিশের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ার পর বর্তমান প্রশাসনের কার্যক্রম পরিচালনার নৈতিক কোনো ভিত্তি নেই।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬