পরীক্ষা নিতে চবি শিক্ষার্থীদের ৭২ ঘণ্টা আল্টিমেটাম

২৫ নভেম্বর ২০২০, ০৪:৩৬ PM

© ফাইল ছবি

করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা নিতে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। এসময়ের মধ্যে পরীক্ষা নেয়ার বিষয়ে কোন পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

আজ বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা উল্লেখ করেন, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে কয়েকটি বিভাগের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর মাঝপথেই থেমে যায়। আবার কিছু বিভাগে শুধুমাত্র দুই-একটি পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে।

গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় স্থগিত পরীক্ষাগুলো নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও প্রতিটি বিভাগে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরণের অফিসিয়াল নোটিশ পাঠানো হয়নি। প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে নোটিশ পৌছানোর পরেই বিভাগগুলো স্থগিত পরীক্ষাগুলো নেবে বলে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছে।

ইতিমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির প্রজ্ঞাপন জারি হয়েছে এবং অনেক ক্ষেত্রে পরীক্ষা হয়ে নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গিয়েছে। গত সোমবারে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিতে ৪৩ তম সাধারণ বিসিএস এর চাহিদাপত্র পাঠিয়েছে। সামনের সপ্তাহে ৪৩তম বিসিএস পরীক্ষা সংক্রান্ত পিএসসির একটি সভা হবারও কথা রয়েছে।

এই আটকে থাকা পরীক্ষাগুলোর কারণে আমরা এসব চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আর এর ফলে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমাদের বেশীরভাগ শিক্ষার্থীকেই চরম হতাশা ও মানসিক অশান্তির মধ্য দিয়ে প্রতিটি দিন পার করতে হচ্ছে।

আমরা সাধারণ শিক্ষার্থীরা আশা করছি, আপনার মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগ গুলোতে স্থগিত পরীক্ষাগুলো সরাসরি বা অনলাইনে বা অন্য যে কোনো উপায়ে নেয়ার ব্যাপারে আগামী ৭২ ঘন্টার মধ্যে নোটিশ পাঠানো হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই নোটিশ পাঠানো না হলে আমরা সামনের দিনগুলোতে আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।

এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমানবলেন, শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে বলে শুনেছি। ওই সময় আমি অফিসে না থাকায় বিস্তারিত বলতে পরছি না।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬