নুর-মামুনদের মামলার প্রতিবেদনের নতুন দিন ধার্য

২৫ নভেম্বর ২০২০, ১২:১৩ PM
হাসান আল মামুন ও নুরুল হক নুর

হাসান আল মামুন ও নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা সংক্রান্ত আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সাধারণ ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে।

প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত নতুন দিন ধার্য করেন।

গত ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে কোতোয়ালি থানার পরিদর্শক (নিরস্ত্র) নুর আলমকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের এ নির্দেশ দেন। তার আগে ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় করা ধর্ষণ মামলার বাদীই গত ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় নতুন করে মামলাটি দায়ের করেন।

এ মামলায় ভিপি নুর বাদে অপর আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

এদিকে, ওই শিক্ষার্থীর ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় গত ১১ অক্টোবর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ১২ অক্টোবর তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে দুইজন কারাগারে।

ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত থাকলে আটকে যাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদ…
  • ২০ আগস্ট ২০২৬