ইউজিসির সুদহীন ঋণ পাচ্ছে চবি’র ৩৭৫০ শিক্ষার্থী

২৪ নভেম্বর ২০২০, ০৪:৩৫ PM
উপাচার্যের সাথে কমিটির বৈঠক

উপাচার্যের সাথে কমিটির বৈঠক © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুদহীন ঋণ পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭৫০ শিক্ষার্থী। অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে এনড্রয়েট ডিভাইস বা স্মার্ট ফোন ক্রয়ের জন্য এ সুবিধা পাচ্ছেন তারা। সারা দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঋণ দিচ্ছে ইউজিসি।

সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের “Android Device/Smart Phon” ক্রয়ের জন্য “Soft Loan” অনুমোদন কমিটির প্রথম সভা চবিতে অনুষ্ঠিত হয়। উপাচার্য দপ্তরের সভা শেষ হলে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। সভায় কমিটির যুগ্ন আহবায়ক চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, সদস্য ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, হিসাব নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা প্রমুখ।

সভায় বিস্তারিত আলোচনার পর ইউজিসি অনুমোদিত ৩৭৫০ জন শিক্ষার্থীকে “Soft Loan” প্রদানের বিষয়ে গঠিত কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত লোন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্পর্কে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) জানা যাবে।

ফারসি ভাষায় বাংলাদেশকে জানার এক অনন্য আয়োজন—‘রোজনামচা’ দ্বি…
  • ২০ আগস্ট ২০২৬
চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক…
  • ২০ আগস্ট ২০২৬
তিন দফা দাবি পুনর্ব্যক্ত, সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমি ফারহানা
  • ২০ আগস্ট ২০২৬
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ২০ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশে…
  • ২০ আগস্ট ২০২৬