ঢাবিতে অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাবের র‍্যাবিস ভ্যাক্সিন কর্মসূচি

২৪ নভেম্বর ২০২০, ১২:২২ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে কুকুরকে ভ্যাক্সিন প্রয়োগ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে কুকুরকে ভ্যাক্সিন প্রয়োগ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ কুকুরকে র‌্যাবিস ভ্যাক্সিন প্রয়োগ কর্মসূচি পালন করেছে অ্যানিমেল ওয়েলফেয়ার অব ঢাকা ইউনিভার্সিটি ক্লাব।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুকুরদের ওপর এ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। আগামী ২৩ ও ২৪ নভেম্বরও ভাক্সিনেশন কার্যক্রম চালিয়ে যাবে সংগঠনটি।

সংগঠনটি আজকে ভিসি-চত্বর, টিএসসি, অপরাজেয় বাংলা,মধুর ক্যান্টিন,মল চত্বর, আইবিএ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভ্যাক্সিন পুশিং সম্পন্ন করেছে।

আগামী দুইদিনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানে কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে ঢাবির কার্জন হল এবং সংলগ্ন হলগুলো ও মোকাররম ভবনে ভাক্সিনেশন প্রোগ্রাম চলমান থাকবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, সংগঠনটি লকডাউনের প্রথম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুর বিড়ালদের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে কার্জন হলে কিছু কুকুরকে বন্ধ্যাকরণ করা হয়েছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬