টিএসসির সাবেক পরিচালক আলমগীর হোসেন আর নেই

২৩ নভেম্বর ২০২০, ১১:১৯ PM
আলমগীর হোসেন

আলমগীর হোসেন © টিডিসি ফটো

চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক আলমগীর হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) সদস্য রবিন।

এর আগে হৃদরোগ ও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ বিষয়ে জানিয়ে গতকাল ২২ নভেম্বর তার ছোট ভাই মনিরুজ্জামান ভূইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার বড় ভাই (আলমগীর হোসেন) ১৮ তারিখে হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে উনাকে ইব্রাহিম কর্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হলে করোনা পজিটিভ পাওয়া যায়।’

প্রসঙ্গত, টিএসসির পরিচালক ছাড়াও আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেষ্ঠ্য প্রাক্তণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং একাধারে দুইবারের প্রাক্তণ সভাপতি ছিলেন।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬