প্রধানমন্ত্রীকে রাবি উপাচার্যের শুভেচ্ছা

২৩ নভেম্বর ২০২০, ০৮:৫৬ PM

© ফাইল ফটো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক প্লাটফর্ম ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’-এর কো-চেয়ার মনোনীত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এক বার্তায় উপাচার্য প্রধানমন্ত্রীর এই অর্জনকে অনন্য সাধারণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হিসেবে আবির্ভূত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে এই প্লাটফর্ম কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। রাবি উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক পর্যায়ের তিনটি বিশেষায়িত সংস্থা- বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং পশু স্বাস্থ্য নিয়ে কাজ করা ওয়ার্ল্ড অরগানাইজেশন ফর অ্যানিমেল হেলথ-এর উদ্যোগে এ গ্রুপ গড়ে উঠেছে। রোগ সৃষ্টিকারী জীবাণুদের ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা ঠেকাতে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে এ নতুন প্লাটফর্মটি যাত্রা শুরু করেছে।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬