চিরনিদ্রায় শায়িত জাবি অধ্যাপক হিমেল বরকত

২৩ নভেম্বর ২০২০, ০৬:০২ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি-সাহিত্যিক, গবেষক ড. হিমেল বরকতের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ফুটবল মাঠে মরহুমের জানাজা শেষে তাকে মিঠাখালীর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে।

তার জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। এ সময় মরহুমের জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চান তার ভাই ডা. মুহাম্মদ সাইফুল্লাহ, আবির আব্দুল্লাহ, সুবির ওবায়েদ, সুমেল সারাফাতা ও ভগ্নিপতি মাহমুদ হাসান ছোট মনি।

জানাজার পূর্ব মুহুর্তে মরহুমের জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী, পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও হাফেজ মাওলানা ড. রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আ. রহমানসহ অন্যান্যরা।

হিমেল বরকত ছিলেন কবি প্রয়াত রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর ছোট ভাই এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ডক শ্রমিক পরিচালনা বোর্ডের ডাক্তার মরহুম ওয়ালিউল্লাহর ছোট ছেলে।

এর আগে গতকাল রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬
সুবিধাবঞ্চিতদের শিক্ষালয়ে শিক্ষার নতুন উদ্যম
  • ২০ আগস্ট ২০২৬
বিএড স্কেলের শর্ত শিথিল করে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের …
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি
  • ২০ আগস্ট ২০২৬