ঢাবির ভর্তি পরীক্ষায় এমসিকিউ ৪০ লিখিত ৪০ জিপিএ ২০

২৩ নভেম্বর ২০২০, ০২:৩৩ PM
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় লিখিত ৫০ নয় ৪০ নম্বরে হবে বলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত হয়েছে। এতে ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি ভর্তি কমিটি।

পাশাপাশি, এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিংয়ে উপস্থিত একাধিক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, সিদ্ধান্ত আগের গুলোই। তবে, এবার রিটেন ৪০, এমসিকিউ ৪০ এর সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া সভায় সিট কমানোর বিষয়ে কথা উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬