ব্রেন স্ট্রোকে রাবি শিক্ষার্থীর মৃত্যু

২০ নভেম্বর ২০২০, ০২:২৮ PM
রাবি শিক্ষার্থী  লিয়ন ইসলাম

রাবি শিক্ষার্থী লিয়ন ইসলাম © টিডিসি ফটো

ব্রেন স্ট্রোকের ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লিয়ন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। আজ শুক্রবার(২০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান আলী তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

এ সময় তিনি বলেন, গতকাল পর্যন্ত কোন কিছুই ছিলনা, সুস্থ ছিল লিয়ন, কালকেও অনেকের সাথে কথাও হয়েছে তার, আজকে সকালের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় তার পরই আনুমানিক সাড়ে ১২ দিকে মারা যান তিনি।

তিনি আরও বলেন, লিয়নের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন ও  শোক সন্তোপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তার নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি। তবে, সময় এখনও নির্দিষ্ট হয়নি।

চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক…
  • ২০ আগস্ট ২০২৬
তিন দফা দাবি পুনর্ব্যক্ত, সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমি ফারহানা
  • ২০ আগস্ট ২০২৬
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ২০ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশে…
  • ২০ আগস্ট ২০২৬
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা ঢাকা বোর্ডের শিক…
  • ২০ আগস্ট ২০২৬