বিতর্কের মুখে বাতিল ঢাবির ভর্তি পরীক্ষা

২০ নভেম্বর ২০২০, ১১:৩৯ AM

© ফাইল ফটো

বিতর্কের মুখে অবশেষে বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এসে তা বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সকালে আমি বিস্তারিত জেনেছি এবং আমি ডিন সাহেবকে বলেছি, নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না।

এ বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষাটি আপাতত স্থগিত করা হয়েছে।

জানা যায়, বেলা ১১টায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে শেষ মুহুর্তে এসে পরীক্ষাটি আর হয়নি।

এর আগে, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা নেয়ার কথা ছিল। ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি করতে করোনা পরিস্থিতির মধ্যেই এ ভর্তি পরীক্ষা নেয়ার জন্যই এই আয়োজন করা হয়েছিল।

যদিও ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছুই জানতেন না বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা)। তাদের মতে, এ সংক্রান্ত নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। তাই এ পরীক্ষা বন্ধ রাখতে বলা হয়েছে।

ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলমান: তামিম
  • ২০ আগস্ট ২০২৬
টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২০ আগস্ট ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ ব্রুনাইয়ে, পদ ১৭২, আবেদন ২৩ আগস্ট প…
  • ২০ আগস্ট ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ কাল
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার: স্বাস্থ্য…
  • ২০ আগস্ট ২০২৬
ফারসি ভাষায় বাংলাদেশকে জানার এক অনন্য আয়োজন—‘রোজনামচা’ দ্বি…
  • ২০ আগস্ট ২০২৬