জ্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

২০ নভেম্বর ২০২০, ০৮:১৩ AM

© টিডিসি ফটো

জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান তিতো মৃত্যু গেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে মাদারীপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। থাকতেন ২১৫ নং রুমে। তার বন্ধু জাহিদ জানান, গত মঙ্গলবার দুপুরে আমরা একসঙ্গে খেয়েছি, আড্ডা দিয়েছি। পরে তার জ্বর এলো, রাতে একটু বেশি হলে মামাতো ভাইয়েরা মাদারীপুর বাসায় নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে মারা যান। আজকে জুমার পর মাদারীপুর চৌরাস্তার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরেক বন্ধু সানোয়ারুল হক সনি জানান, সে খুবই ভালো বন্ধু ছিল আমাদের। তার অকালে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬