করোনা পরিস্থিতিতেই ঢাবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯ নভেম্বর ২০২০, ১১:২২ PM
করোনা পরিস্থিতিতেই ঢাবিতে শুক্রবার ভর্তি পরীক্ষা নেয়া হবে

করোনা পরিস্থিতিতেই ঢাবিতে শুক্রবার ভর্তি পরীক্ষা নেয়া হবে © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে এরমধ্যে বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (২০ নভেম্বর) আয়োজন করা হচ্ছে একটি ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ (ইভিনিং) কোর্সের জন্য এ ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১১টায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ করা হবে সকাল ১১টা–দুপুর ১২টা পর্যন্ত।

৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি করতে করোনা পরিস্থিতির মধ্যেই এ ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে অধ্যাপক আব্দুল মঈনের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ বিষয়ে অবগত নন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন। তিনি বলেছেন, ডিনের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছেন।

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের দু’টি তদন্ত কমিটি গঠন
  • ২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত…
  • ২২ মার্চ ২০২৬
ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence