ঢাবিতে ‘চ’ ইউনিট আগের মতোই বহাল রাখার দাবি

১৯ নভেম্বর ২০২০, ০৮:২৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করার ফলে বাংলাদেশে চারুকলার বিকাশ ব্যাহত হবে। নেতিবাচক এই সিদ্ধান্ত একইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির ভিতকেও দৃৃঢ়তর করবে বলে মনে করছেন দেশের সাতজন জ্যেষ্ঠ শিল্পী ও শিক্ষক। তারা ‘চ’ ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষাটি পূর্বের মতো বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়কে অনুরোধ জানিয়েছেন। 

বুধবার(১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সাতজন জ্যেষ্ঠ শিল্পী ও শিক্ষক এ মন্তব্য করেছেন।

এরা হলেন- শিল্পী হলেন অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী, অধ্যাপক হাশেম খান, অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও অধ্যাপক নাইমা হক।

বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ ৭২ বছরের নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ‘চ’ ইউনিটের বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতিটি পৃথিবীর প্রায় সব দেশেই প্রশ্নাতীতভাবে গৃহীত ও সুপ্রতিষ্ঠিত। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘চ’ ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষাটি আগের মতো বহাল রাখার অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় উপাচার্য দুটি ইউনিট বন্ধের প্রস্তাব তোলেন। উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যে তিন ধারায় (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পড়াশোনা করেন, তার আলোকেই ভর্তি পরীক্ষার তিনটি ইউনিট করতে চান উপাচার্য। তবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়। সেখানে বেশির ভাগ ডিন প্রস্তাবের পক্ষে মত দেন। তবে বিষয়টি চূড়ান্ত করবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলমান: তামিম
  • ২০ আগস্ট ২০২৬
টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২০ আগস্ট ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ ব্রুনাইয়ে, পদ ১৭২, আবেদন ২৩ আগস্ট প…
  • ২০ আগস্ট ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ কাল
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার: স্বাস্থ্য…
  • ২০ আগস্ট ২০২৬
ফারসি ভাষায় বাংলাদেশকে জানার এক অনন্য আয়োজন—‘রোজনামচা’ দ্বি…
  • ২০ আগস্ট ২০২৬