ঢাবি শিক্ষার্থীদের সব কার্যক্রম অনলাইনে, সফটওয়্যার উদ্বোধন

১৮ নভেম্বর ২০২০, ০৩:৫০ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনার লক্ষ্যে একটি অটোমেশন সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন ও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফলাফলও অনলাইনে প্রকাশ করা হবে।

ফলাফল প্রকাশের ৫ কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীরা তাদের প্রভিশনাল সার্টিফিকেট, মার্ক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট অনলাইনেই সংগ্রহ করতে পারবে। এতে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্রোফাইল থাকবে, যেখানে তাদের ব্যক্তিগত তথ্য, ফলাফল ও অন্যান্য তথ্যাদি সন্নিবেশিত থাকবে। প্রয়োজনবোধে বিভিন্ন তথ্য হালনাগাদ করা যাবে।

এছাড়া, সকল হল/বিভাগ অনলাইনে শিক্ষার্থীদের সকল তথ্য দেখতে ও ভেরিফিকেশন করতে পারবে। অটো রোলশীট জেনারেটের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান প্রস্তুতসহ বিভিন্ন কার্যক্রম সহজেই করা যাবে। এছাড়াও, শিক্ষার্থীরা সাপোর্ট অপশন ব্যবহারের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা অনলাইনেই সমাধানের সুবিধা পাবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সফটওয়ারটি উদ্বোধন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজেশনের উদ্দেশ্যে এই সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। তিনি এই সফটওয়ার তৈরির জন্য সফটওয়ার ইঞ্জিনিয়ারসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬