প্রাণের চবি

১৮ নভেম্বর ২০২০, ০১:০২ PM
ইমরান ইমন

ইমরান ইমন

আজ হতে দু’বছর পূর্বে,
চবি আঙ্গিনায় এসেছিলাম প্রথম
দেখে তার দৃষ্টিনন্দন সৌন্দর্য
বুক মোর ভরে গিয়েছিল গর্বে।

সেই দিন হতে চবিকে
নিয়ে স্বপ্ন বুনেছি,
তাকে আজ খুব কাছে পেয়েছি।
চবিকে নিয়ে পড়েছিলাম
আমি গভীর প্রেমে,
পূর্ণতা দিতে গিয়ে সে প্রেমে
কত রাত যে কাটিয়ে দিয়েছি নির্ঘুমে।

চবির আর আমার প্রেম ছিল গভীর,
অনেক পথ পাড়ি দিয়েও
এক বিন্দুতে হয়েছে তাই স্থির।

চবির প্রাকৃতিক লীলা
আমার কাব্য জগতে অবিরাম দিচ্ছে পূর্ণতা,
আগের মত সে জগতে থাকে না
তাই শূন্যতা, থাকে না বিষন্নতা।

আদৌ কি হবে শেষ
চবিকে নিয়ে লিখলে!
জানি তা হবে না, এইটুকু বলেই আজ যেতে হচ্ছে চলে।

লেখক: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক…
  • ২০ আগস্ট ২০২৬
তিন দফা দাবি পুনর্ব্যক্ত, সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমি ফারহানা
  • ২০ আগস্ট ২০২৬
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ২০ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশে…
  • ২০ আগস্ট ২০২৬
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা ঢাকা বোর্ডের শিক…
  • ২০ আগস্ট ২০২৬