জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৮ নভেম্বর ২০২০, ১০:৩৪ AM
জাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল

জাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ গেট থেকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা ছাত্রদেলর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট ডাকাতির প্রতিবাদে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ নেতা-কর্মীদের নামে ভিত্তিহীন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও নিঃশর্ত মুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, এই অবৈধ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য শুধুমাত্র ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি। তারা নিজের লোক দিয়ে গাড়ী পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছে। তারা গুম-খুন, মামলা-হামলা, জুলুম নির্যাতন করে বিরোধী মতকে দাবিয়ে রাখার মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিতে চাই, গুম, খুন, মামলা- হামলা, নির্যাতন করে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবেনা। অতীতে ছাত্রদল প্রমাণ করেছে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদের মত জগদ্দল পাথরকে বাংলাদেশের বুক থেকে সরিয়ে দিয়েছে। এবারও আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে হটিয়ে গনতন্ত্রকে পুনরুদ্ধার করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবো।

এই কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন- জাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম খলীল বিপ্লব, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগর, মোঃ সেলিম রেজা, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা আহমেদ জুয়েল, হারেস ফরহাদ, জোবায়ের আল-মাহমুদ, রেজাউল আমিন, বকুল হোসাইনসহ প্রমুখ।

চাঁদা আদায় নিয়ে দুই শ্রমিক সংগঠনের বিরোধে ৯ ঘণ্টা বাস-ট্রাক…
  • ২০ আগস্ট ২০২৬
তিন দফা দাবি পুনর্ব্যক্ত, সান্ধ্য আইন পুরোপুরি বাতিল চায় ‘অ…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমি ফারহানা
  • ২০ আগস্ট ২০২৬
চুরি-ছিনতাই-মাদক মামলার পরে পদ হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা
  • ২০ আগস্ট ২০২৬
সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশে…
  • ২০ আগস্ট ২০২৬
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা ঢাকা বোর্ডের শিক…
  • ২০ আগস্ট ২০২৬