ডিবি পরিচয়ে ঢাবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ

১৭ নভেম্বর ২০২০, ০৭:০৫ PM

© সংগৃহীত

ফেরদৌস আহমদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ফেরদৌস আহমদ বর্তমানে রাজধানীর ধোলাইরপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উলুডাঙ্গায়।

তার বড় ভাই রাজু আহমেদ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে ফেরদৌসের সর্বশেষ সন্ধ্যা ৭টা ২ মিনিটে কথা হয়েছে। 

তিনি আরও বলেন, ফেরদৌসের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না। তবে কেন তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেল বুঝতে পারছি না। এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিন্টুরোডে ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে হেল্প ডেস্ক থেকে বলা হয়েছে, যদি ধরে নিয়ে যাওয়া হয়, তবে পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

ফেরদৌস আহমেদের স্ত্রী আঞ্জুমারা বেগম নির্বাচন কমিশন চুয়াডাঙ্গার সদর কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করেন। তিনি বলেন, আমি নতুন চাকরি পেয়েছি। চুয়াডাঙ্গায় সে আমার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কিন্তু তাকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে গেছে বলে জানতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন বলেন, এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।

এদিকে, ফেরদৌসকে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান তার বড় ভাই রাজু। তবে জিডি না নিয়ে ফেরদৌসকে ডিবি নিয়ে গেছে বলে থানার এসআই নজরুল ইসলাম তাকে জানান।  

এ বিষয়ে এসআই নজরুলবলেন, আমি ফেরদৌসের ভাইকে বলেছি, তাকে ডিবি নিয়ে গেছে। তাকে সেখানে খোঁজ নিতে বলেছি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ছাত্রদল নেতা সোহেলের নেতৃত…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয়তাবাদী দলের অকুতোভয় সিপাহসালার: রাজনীতিবিদ রুহুল কবির …
  • ২০ আগস্ট ২০২৬
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি , পদ ১১৩,…
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ডাকসুর কার্যনির্বাহী সভায় ২…
  • ২০ আগস্ট ২০২৬