রাজিয়া নাসের তাঁর কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

১৭ নভেম্বর ২০২০, ০২:১০ PM
ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও মিসেস রাজিয়া নাসের

ছবিতে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও মিসেস রাজিয়া নাসের © ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের-এর সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি মিসেস রাজিয়া নাসের-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক শোকবাণীতে উপাচার্য বলেন, মিসেস রাজিয়া নাসের ১৯৭৫ পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের নিয়ে নানাবিধ প্রতিকূলতা মোকাবিলা ও অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন। বঙ্গবন্ধুর অবর্তমানে বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক হিসেবে সর্বদা পাশে ছিলেন মমতাময়ী এই মহিয়সী নারী। একই সময়ে তিনি বঙ্গবন্ধু পরিবারকে ঐক্যবদ্ধ রাখা, দেখাশোনা করাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেন। ১৯৭৫ পরবর্তী সময়ে মিসেস রাজিয়া নাসের যে ত্যাগ স্বীকার করেছেন এবং বঙ্গবন্ধু পরিবারের পাশে থেকে যে সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মিসেস রাজিয়া নাসের গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close