বর্ণিল আয়োজনে জাবিয়ান বিজনেস নেটওয়ার্কের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

১৭ নভেম্বর ২০২০, ১১:৪৫ AM
অনুষ্ঠানে কেক কাটার মুহূর্ত

অনুষ্ঠানে কেক কাটার মুহূর্ত © টিডিসি ফটো

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিজনেস প্লাটফর্ম ‘জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক (জেবিএন)’-এর তৃতীয় বর্ষপূর্তি।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্য ৭ টা থেকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ফোর সিজন রেস্টুরেন্ট মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সফল ব্যবসায়ি, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেয়।

অনুষ্ঠানে ‘জাবিয়ান বিজনেস এক্সিসিলেন্স ২০২০’ সম্মাননা প্রদান করা হয়। জনপ্রিয়তা এবং সফলতায় বিবেচনায় এ বছর মোট ৩০ জন জাবিয়ান উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। তন্মধ্যে শীর্ষ ১০ উদ্যোক্তাকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। কোভিড-১৯ মহামারিকালীন ই-কমার্সে বিশেষ অবদান রাখার জন্য জেবিএন স্পেশাল গ্রাউন্ড-ব্রেকিং এ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয় জাবির পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ইভ্যালির ফাউন্ডার ও সিইও মোহাম্মদ রাসেলকে।

এসময় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন করার সুযোগ পায়। সফল ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তারা এই আয়োজনে অংশগ্রহণ করেন। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ আয়োজন যেন জাবিয়ান মিলনমেলায় পরিনত হয়।

জেবিএন এর এই আয়োজনে বিভিন্ন উপহার সামগ্রি স্পন্সর করে Baggaging, Cake Domain, Leenas আচার, Texort, Pure Drops, Dreamex, EDOS, Pushpobazar স্নাতপদ্ম এবং নিরাময় হোমিও ভবন NHB। আয়োজনের ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে BASIS এওয়ার্ডপ্রাপ্ত কোম্পানি Texort, হসপিটালিটি পার্টনার নয়াবাড়ী ১৬/২ এবং Lodi Green Offerings এবং লজিস্টিক্স পার্টনার হিসেবে রয়েছে Baggaging।

প্রসঙ্গত, জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক, জাবির বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ব্যাবসায়িক সমস্যা, সমাধান, সম্ভাবনা, ব্যবসায় নৈতিকতার চর্চা, গুণগত মান ঠিক রাখার প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। ১৬ নভেম্বর ২০১৭ সালে যাত্রা শুরু করে জেবিএন-র বর্তমান সদস্য সংখ্যা ১৩ হাজারের অধিক। ব্যবসায়িক সংযোগের পাশাপাশি একটি রেজিস্টার্ড ব্যবসায়িক সংগঠন হিসেবে এফবিসিসিআই-এর সদস্যপদ প্রাপ্তি এবং একটি ই-মার্কেটপ্লেস করার লক্ষ্যে এই সংগঠন এগিয়ে যাচ্ছে বলে আয়োজকরা জানান। অগ্রজ এবং নতুন উদ্যোক্তাদের নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও ব্যবসায়িক জ্ঞান আহরণে এমন একটি অয়োজন সহায়ক বলেই জেবিএন বিশ্বাস করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চকরিয়ায় ১৩০ কেন্দ্রে অনলাইন ক্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর বক্তব্য চলাকালে ভেঙে পড়ল মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানেই ইনসাফ : সাদিক কায়েম
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি: বাউবি উপা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগের ফল প্রক…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬