চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে চবি ছাত্রলীগের মারধর

১৬ নভেম্বর ২০২০, ০৫:২৫ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকদের নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঠিকাদার মো. হেলালকে কিল-ঘুষি দেন ওই ছাত্রলীগ নেতা সাদেক হোসেন টিপু।

এ ব্যাপারে ঠিকাদার মো. হেলাল বলেন, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির পূর্ব দিকে লাল পাহাড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১২ জন শিক্ষকের নির্মাণাধীণ ৮ তলা এ ভবনের কাজ দেড় বছর আগে শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময় আমাকে চাঁদার জন্য বলেন সাদেক হোসেন টিপু।

তিনি বলেন, ইদানিং প্রায় আমাকে টাকা দিতে বলেন তিনি। এমনকি দেখা না করলে ক্যাম্পাসে আমার মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পরে আমি পুলিশকে বিষয়টি জানিয়ে উনার সঙ্গে দেখা করতে যাই। এরপর আমাকে কিল-ঘুষি মারতে শুরু করলে পুলিশ আসে।

এ ব্যাপারে সাদেক হোসেন টিপু বলেন, আসলে ওই রকম কিছু হয়নি। আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এখনই প্রক্টর অফিস থেকে ফিরলাম।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, ঘটনার সময় আমি টহলে ছিলাম। মারধর করতে দেখে এগিয়ে গেলে সাদেক হোসেন টিপু পালিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডিকে বিষয়টা জানাই আমরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, ঘটনার পর প্রক্টরিয়াল বডি সেখানে গিয়েছে। ইতোমধ্যে শিক্ষকরা অভিযোগ দিয়েছে। এর আগেও সাদেক হোসেন টিপুর নামে বেশকিছু অভিযোগ উঠেছিলো। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা নেবো।

রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা দিল ফিফা
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬