অকালে চলে গেলেন জাবি ছাত্র রঞ্জিত

১৬ নভেম্বর ২০২০, ১১:২১ AM
রঞ্জিত দাস চৌহান ও জাবি লোগো

রঞ্জিত দাস চৌহান ও জাবি লোগো © টিডিসি ফটো

ডেঙ্গু জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস চৌহান।

রবিবার (১৫ নভেম্বর) দিবগত রাতে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে সে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা যায়, রঞ্জিত জন্ডিস এর লাস্ট স্টেজে ছিল, সাথে ডেঙ্গুজরও ছিল, আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সাথে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের সমস্যা ছিল।

তার বন্ধু সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জয় জানান, ‘ঢাকা মেডিকেলে আনার ৪০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত শেষ নিঃশ্বাস ত্যাগ করে।’

রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায় নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে নতুন নির্দেশনা আজ
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষায় ‘প্যারাডাইম শিফট’ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে
  • ০৫ এপ্রিল ২০২৬
উদ্ধার ক্রু ‘নিরাপদে ইরানের বাইরে’ আছেন, দাবি যুক্তরাষ্ট্রের
  • ০৫ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৫ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১৭ এপ্রিল
  • ০৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে ‘পারিবারিক সম্পর্ক’…
  • ০৫ এপ্রিল ২০২৬