বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

১৫ নভেম্বর ২০২০, ০৯:১৪ PM
রাবি ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ

রাবি ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ © টিডিসি ফটো

বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণ’ করা হয়েছে- এমন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ছাত্রী। শনিবার রাতে নগরীর মতিহার থানায় এ মামলা রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফেরদৌস মোহাম্মদ শ্রাবণ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রাবি ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।

ওসি সিদ্দিকুর রহমান বলেন, ২০১৯-এর আগস্ট থেকে মেয়েটির সাথে শ্রাবনের সম্পর্ক ছিলো। এর মধ্যে একাধিকবার শারিরীক সম্পর্ক করেছে তাদের। তবে সে শারিরীক সম্পর্কের কথা অস্বীকার করে এখন বিয়ে করতে চায় না। তাই মেয়েটি মামলা করেছে।

ঘটনার বিষয়ে জানতে ফেরদৌস মোহাম্মদ শ্রাবণের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে নি। এদিকে মেয়েটি এখন ভিকটিম সেন্টারে আছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুনেছি মেয়েটা মামলা করেছে। যতদূর জানি তাদের মধ্যে একটা সম্পর্ক ছিলো। কিন্তু সম্পর্কটা ব্রেকআপ হওয়ায় এমনটা অভিযোগ তুলেছে।

ভারত সিরিজ নিয়ে এখনো আলোচনা চলমান: তামিম
  • ২০ আগস্ট ২০২৬
টানা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২০ আগস্ট ২০২৬
সরকারিভাবে চাকরির সুযোগ ব্রুনাইয়ে, পদ ১৭২, আবেদন ২৩ আগস্ট প…
  • ২০ আগস্ট ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ কাল
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার: স্বাস্থ্য…
  • ২০ আগস্ট ২০২৬
ফারসি ভাষায় বাংলাদেশকে জানার এক অনন্য আয়োজন—‘রোজনামচা’ দ্বি…
  • ২০ আগস্ট ২০২৬