বেগম রোকেয়া পদক পাচ্ছেন চবি উপাচার্য

১৫ নভেম্বর ২০২০, ০৭:৩৩ PM
চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © ফাইল ফটো

নারী জাগরণে বিশেষ অবদান রাখায় ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আজ রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

রেজিস্ট্রার বলেন, নারী শিক্ষা, নারী অধিকার, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণসহ নারী উন্নয়নে অগ্রগামী ভূমিকা রাখায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদান করা হয়ে থাকে।

এর আগে গত ১ জুলাই ‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লি উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে’ উল্লেখ করে দরখাস্ত আহ্বান করেছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
  • ০৫ মার্চ ২০২৬
ঈদে সরকারি ছুটি কত দিন, চূড়ান্ত হবে আজ
  • ০৫ মার্চ ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা
  • ০৫ মার্চ ২০২৬
ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাসে ব্যর্থ…
  • ০৫ মার্চ ২০২৬
‘ভাড়াটে সৈন্য’ হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণরা
  • ০৫ মার্চ ২০২৬
টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা, গুলশানসহ ৭ স্থানের পরিস…
  • ০৫ মার্চ ২০২৬