রাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মুক্তি দাবি জাবিসাসে’র

১৫ নভেম্বর ২০২০, ০২:৪৬ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান বাপ্পীকে ৫৭ ধারায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

রোববার (১৫ নভেম্বর) জাবিসাসের দফতর ও প্রকাশনা সম্পাদক রূদ্র আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জাবিসাস সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘গতকাল শনিবার দুপুরে পাঁচ বছর আগে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি ও রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রায়হান বাপ্পীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশের জন্য তরুণ প্রতিভাবান সাংবাদিক মানিক রায়হান বাপ্পীকে গ্রেফতার ও কারাগারে পাঠানো কারণে আমরা মর্মাহত।’

সাংবাদিক নের্তৃবৃন্দ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার অর্ধশত বছরের ইতিহাসে এই প্রথম কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য কারাবরণ করতে হলো। যার মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। তার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।

তারা আরো বলেন, আমরা আশঙ্কা করছি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে হামলা-মামলার শিকার হলে ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতার পথ আরো সংকুচিত হয়ে যাবে। কাজের পরিবেশ রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। তাই দ্রুত এই মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি একই সাথে মুক্ত সাংবাদিকতায় বাধা গ্রস্থ করা এই কালো আইন ও গ্রেফতার মানিক রায়হান বাপ্পীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক মানিক রায়হান বাপ্পীকে। পরে ১৪ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence