ঢাবিতে ভর্তি: লিখিত পরীক্ষার কারণে কম জিপিএধারীরা ভালো করছে

১৪ নভেম্বর ২০২০, ০৮:১২ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষায় এমসিকিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষার নেয়ার কারণে কম জিপিএধারীরা ভালো করছে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম।

তিনি বলেছেন, ঢাবিতে কিন্তু শিক্ষার্থীরা দুইবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ ছিল। আমরা সেটা বন্ধ করেছি। কিন্তু গতবছর থেকে এমসিকিউয়ের সাথে লিখিত পরীক্ষাও নেয়া হচ্ছে। এতে দেখা যাচ্ছে, কম সিজিপিএ পাওয়া শিক্ষার্থীরা উপর দিকে (ফলাফলে) উঠে গেছে। তাই সিজিপিএ সবকিছু নয়।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ‘করোনাকালীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বিষয়ে করনীয়’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে এ কথা বলেন তিনি।

ঢাবির এই অধ্যাপক নিজের প্রসঙ্গ টেনে এনে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ঢাকা বোর্ড থেকে স্ট্যান্ড করা ছিলাম না আমি। তবে ডাবল ফাস্ট ডিভিশন ছিল আমার। কিন্তু আমি আজ বলেতে পারি, আমার লেখাপড়া দিয়ে প্রমাণ করেছি কোথায় এসেছি। সেটা তৈরি করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই আমি আমার সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। তাই বলতে চাই, উচ্চশিক্ষা বিষয়টি যে একবারে ভিন্ন সেই জায়গাটা আমরা এখনও ঠিক করতে পারিনি। সাম্প্রতিকালে বলা হচ্ছে, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে না। কিন্তু কেন নেয়া হবে না তা ঠিক বুঝতে পারছি না।

অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘ঘ’ ইউনিটে প্রতিবছর প্রায় ১ লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা সবাই ‘ক’, ‘খ’ এবং ‘গ’ ইউনিট থেকে আসে। এতে বিজ্ঞান, ব্যবসা কিংবা মানবিক থেকে আসা শিক্ষার্থীরা এখানে এসে মনে করে আমি যদি অন্য কোন সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।

তিনি বলেন, ‘ঘ’ ইউনিটে খুবই স্বল্প সংখ্যক আসন রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা খুবই প্রতিযোগিতা করে ভর্তি হয়ে থাকে। তাই আমি বুঝতে পারি জিপিএ সবকিছু নয়।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কবে থেকে বাস্তবায়ন, যা …
  • ২০ আগস্ট ২০২৬
মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী নিহত
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
৬৪ বছরেও অডিটোরিয়াম পায়নি ভোলা সরকারি কলেজ
  • ২০ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
কাল ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২০ আগস্ট ২০২৬