ঢাবি এলাকায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৬

২৪ অক্টোবর ২০২০, ০৬:৩০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় ১০ হাজার ইয়াবাসহ ৬ মাদককারবারিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

আটকরা হলেন- মো. রহমত উল্লাহ (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. রমজান (৩৩), মো. রফিক (১৯), মো. আমিনুল ইসলাম (৩৫) ও মোছা. ফজিলা খাতুন (২৬)। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিনগত রাতে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, এ চক্রের সদস্যরা দেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় নিয়ে আসেন। এরপর সেগুলো ছোট ছোট চালানে ভাগ করে বিভিন্ন মাদককারবারির কাছে বিক্রি ও সরবরাহ করতেন। 

তিনি আরও বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদককারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহের কাজ করেন। ঢাকায় আনার পর সেগুলো জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করেন। তারা এসব খুচরা মাদককারবারিদের কাছে বিক্রি করেন।

আটকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শাহিদুল ইসলাম।

মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কার…
  • ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে …
  • ২২ অক্টোবর ২০২৬
কর্মবিরতি স্থগিত, কাজে ফিরছেন রামেক ইন্টার্ন চিকিৎসকরা
  • ২২ অক্টোবর ২০২৬
অভিষেক ম্যাচেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
  • ২২ অক্টোবর ২০২৬
বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ২২ অক্টোবর ২০২৬